
কেভিন ডি ব্রুইনারের চলতি সিজন শেষে ম্যানচেষ্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে ম্যান সিটি ছাড়ার ঘোষণা করেছেন বেলজিয়ামের এই মিডফিল্ডার।বিবৃতিতে ডি ব্রুইনা লিখেছেন, শিরোনাম দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কি কথা বলতে চাই। আমি সরাসরি জানিয়ে দিচ্ছি, কয়েকটা মাস শেষে ম্যানচেস্টার সিটি অধ্যায় শেষ হতে যাচ্ছে।
উল্লেখ্য ২০১৫ সালে ওলফসবার্গ ছেড়ে ২৪ বছর বয়সে ম্যান সিটিতে যোগ দেন ডি ব্রুইনা। গত ১০ বছরে সিটির হয়ে ছ’টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ, দু’টি এফএ কাপ ও পাঁচটি লিগ কাপ জিতেছেন তিনি।৩৩ বছর বয়সী ডি ব্রুইনা আরও বলেছেন,এই বিষয়ে লেখা সহজ নয়, কিন্তু আমরা যারা পেশাদার ফুটবলার, তারা জানি,এই দিনটা একদিন না একদিন আসবেই।
সেই দিনটি এসে গেছে এবং আমার কাছ থেকে এটি শোনার অধিকার আছে সকলের।এদিকে সব মিলিয়ে ম্যান সিটির হয়ে ৪১৩ ম্যাচে ১০৬ গোল করেন ডি ব্রুইনা। এ ছাড়াও গোল করিয়েছেন ১৭৪টি। ম্যান সিটি ছেড়ে কোথায় যাবেন ডি ব্রুইনা, তা এখনও নিশ্চিত নয়। গুঞ্জন আছে, আমেরিকার মেজর লিগ বা সৌদি আরবের সৌদি প্রো লিগে যেতে পারেন কেভিন ডি ব্রুইনার।
