উত্তরপ্রদেশে বাঁশের দোলা সমেত বাইকে মরদেহ!

0
83
ছবি সৌজন্যে : এক্স
বাঁশের দোলা কাঁধে নেওয়ার লোক ছিল। কিন্তু শ্মশান পর্যন্ত যেতে জুটল না গাড়ি। শেষে বাঁশের দোলা সমেত এক মহিলার মৃতদেহ তোলা হল মোটর সাইকেলে। মোটর সাইকেল চালিয়ে নিয়ে গেলেন একজন। পিছনে মৃতদেহ শক্ত হাতে মৃতদেহ ধরে বসে রইলেন স্বামী।
উত্তরপ্রদেশের কৌশাম্বীতে এমনই হৃদয় বিদারক দৃশ্য় দেখা গেল। উত্তরপ্রদেশের কৌশাম্বীর মহব্বতপুর জীতা গ্রামের ঘটনা। সেখানে রহস্যজনক ভাবে মারা যান বুদ্ধারানি নামের এক মহিলা। মহিলার পরিবারের দাবি, তাঁকে খুন করা হয়েছে। শ্বশুরবাড়ির দাবি, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। পুলিশ যদিও ময়নাতদন্তের পর স্বামী ও শ্বশুরবাড়ির হাতেই দেহ তুলে দেয়। তবে তদন্ত চলছে এখনও।যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ।
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, এর চেয়ে লজ্জাজনক আর কী হতে পারে? মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, কাউকেই আর কিছু বলার নেই।