পরিযায়ী শ্রমিকের নিথর দেহ ফিরল বাড়িতে

0
1501
ছবি সৌজন্যে : নিজস্ব
কালীপুজোর সকালে পরিযায়ী শ্রমিক রমেশ মাঝির নিথর দেহ এসে পৌঁছেছে পুরুলিয়ার মানবাজারের প্রতাপপুর গ্রামে। এই ঘটনায় উৎসবের দিনে শোকে ভেঙে পড়েছে গোটা গ্রাম।
সোমবার ভোর পাঁচটা নাগাদ দেহ এসে পৌঁছয় গ্রামে। পরিবারকে সমবেদনা জানাতে উপস্থিত হয়েছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। ওড়িশায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ তুলে মানবাজার পুরুলিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।মানবাজার থানার প্রতাপপুর গ্রামের বাসিন্দা রমেশ মাঝি, গোয়াতে ঠিকাদারি সংস্থায় কাজ করতো। কালীপুজো উপলক্ষ্যে ফিরছিল বাড়িতে। কিন্তু ওড়িশার কটকের সালিপুর থানা এলাকায় একটি কুয়ো থেকে উদ্ধার হয় রমেশ মাঝির মৃতদেহ।পরিবারের কাছে খবর পৌঁছন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।
এরপরেই মানবাজার থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি টিম ওড়িশার কটকে গিয়ে পৌঁছয়। দেহ ফিরিয়ে নিয়ে আসা হয় সোমবার সকালে।