খুনের অভিযোগ, কবর থেকে মহিলার দেহ তুলে ফের ময়নাতদন্ত

0
445
ছবি সৌজন্যে : নিজস্ব

রঘুনাথগঞ্জে স্ত্রীকে খুন করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা। পরিবারের অভিযোগে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

৪ মাস পর রবিবার কবর থেকে তুলে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কল্যাণী এইমসে পাঠানো হয়েছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের তেঘরি হাজিপাড়ায় ২৯ এপ্রিল ফতেমা খাতুনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আত্মহত্যা করেছে দাবি করলেও স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ফতেমার পরিবার। আদালতের নির্দেশে রবিবার কবর থেকে তোলা হয় বধূর দেহ।

এর আগে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত হয়েছিল। এবার কল্যাণী এইমসে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।