প্রিন্সেপ ঘাট প্ল্যাটফর্মে যুবকের রক্তাক্ত দেহ, পাশে পড়ে কাঁচি

0
107
ছবি সৌজন্যে : নিজস্ব

প্রিন্সেপ ঘাটের প্ল্যাটফর্মে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারে শোরগোল পড়েছে। দেহের পাশেই পড়েছিল কাঁচি। জানা গিয়েছে শনিবার সন্ধেয় প্রিন্সেপ ঘাটের ২ নম্বর প্ল্যাটফর্মে যুবকের দেহ দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়।

এরপরেই চিৎপুর থানার পুলিশ এবং রেলপুলিশের আধিকারিকরা এসে দেহ উদ্ধার  করে নিয়ে যায়। যুবকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। দেহের পাশে মিলেছে কাঁচি। সেটি দিয়েই খুন করা হয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধার হয়েছে একটি ঘড়ি এবং মোবাইল ফোন। তবে যুবকের পরিচয় পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান যুবককে অন্য কোথাও খুন করে দেহ লোপাটের জন্য চক্ররেল প্ল্যাটফর্মে ফেলে দেওয়া হয়েছে।