গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home National ‘ডেড সোসাইটি’, উন্নাও জামিন-কাণ্ডে রাহুল 

    ‘ডেড সোসাইটি’, উন্নাও জামিন-কাণ্ডে রাহুল 

    0
    71
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    উন্নাও-জামিন কাণ্ডে কেন্দ্রকে তোপ দেগে ডেড সোসাইটি বলে উল্লেখ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এক্স বার্তায় রাহুল লিখেছেন, ধর্ষণের শিকার এবং তার বৃদ্ধা মায়ের সঙ্গে দিল্লিতে ঘটে যাওয়া ঘটনা খুবই বেদনার।
    দিল্লি হাইকোর্টের বিতর্কিত আদেশের পর এই ঘটনাটি ঘটে। ২০১৯ সালে নির্যাতিতাকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার-কে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছিল। একজন গণধর্ষণের শিকারের সাথে কি এমন আচরণ ন্যায্য?
    এক্স-তে লিখেছেন রাহুল গান্ধী।তার কি দোষ যে সে ন্যায়বিচারের জন্য আওয়াজ তুলতে সাহস করেছিল? এটা অত্যন্ত হতাশাজনক এবং লজ্জাজনক যে তার অপরাধী জামিন পেয়েছে – বিশেষ করে যখন নির্যাতিতা বারবার হয়রানির শিকার হচ্ছে এবং ভয়ে বাস করছে। ধর্ষকদের জামিন, এবং ভুক্তভোগীদের সাথে অপরাধীদের মতো আচরণ করা হচ্ছে – এটা কেমন ন্যায়বিচার?