
মৃত ভোটারের নাম নেই রাজ্যে এমন বুথের সংখ্যাল ৪৮ ঘণ্টার মধ্যে ২২০৮ থেকে কমে দাঁড়াল ২৯-এ। কমিশন জেলাশাসকদের থেকে রিপোর্ট চেয়ে পাঠানোর পরেই কমতে শুরু করে বুথের সংখ্যা।
প্রথমে ২২০৮, এরপর মঙ্গলবার সেটা কমে হয় ৪৮০ এবং বুধবার কোনও ফর্ম ফেরত না আসা বুথের সংখ্যা একধাক্কায় ৪৫১ টা কমে হয়েছে ২৯। বুথের নিরিখে শীর্ষেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এখানে ২০টি বুথ রয়েছে। এরপরে মালদায় ৪টি, পুরুলিয়ায় ২টি, হাওড়া, পশ্চিম মেদিনীপুরে জলপাইগুড়িতে ১টি করে বুথ রয়েছে। জেলাশাসকদের রিপোর্ট অনুযায়ী এই বুথগুলোয় কোনও মৃত ভোটার, ডুপ্লিকেট, স্থানান্তরিত ভোটার নেই। খসড়া তালিকা প্রকাশের সময় সবটা বোঝা যাবে। এমনটাই দাবি করেছেন রোল অবজার্ভার সুব্রত গুপ্ত। তেমন কিছু হলে ফাদার ভেরিফিকেশন হবে। পাশাপাশি কমিশনের নজরে রয়েছে প্রজেনি ম্যাপিং। ২০০২-এ নাম নেই এমন কোনও ভোটার পরিবারের সঙ্গে ম্যাচ করিয়ে ভোটার লিস্টে নাম তুলেছে।
কিন্তু বয়স অনুযায়ী ২০০২-র তালিকায় নাম থাকা উচিত ছিল। সেই সব ভোটারের নাম কেন নেই তারই প্রজেনি ম্যাপিং করা হবে।



