গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Coochbehar ‘মৃত’ ভোটার মঞ্চে, প্রতিশ্রুতি কাগজে! তোপ অভিষেকের

    ‘মৃত’ ভোটার মঞ্চে, প্রতিশ্রুতি কাগজে! তোপ অভিষেকের

    0
    455
    ছবি সৌজন্যে : এক্স
    নির্বাচন কমিশনের খাতায় যাঁদের মৃত দেখানো হয়েছে, সেইরকম ১০ জনকে কোচবিহারের সভামঞ্চে উপস্থিত করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের কথায়, কমিশনের খাতায় যাঁদের মৃত দেখানো হয়েছে, আজ তাঁদেরই সামনে হাজির করেছেন।
    একে একে মঞ্চে ডেকে নেন অশ্বিনী অধিকারী, কাজিমা খাতুন, মুর্শিদ আলম, আজিজর রহমান, তপন বর্মন-সহ মোট ১০ জনকে। কঠাক্ষের সুরে বলেছেন, এরা সবাই জীবিত, অথচ ভোটার তালিকায় এদের অস্তিত্ব নেই। কোচবিহারকে ঘিরে বিজেপির পুরনো প্রতিশ্রুতির তালিকাও তুলে ধরেন অভিষেক। তাঁর অভিযোগ, ভোটের আগে প্রধানমন্ত্রী-সহ বিজেপি নেতারা নারায়ণী ব্যাটালিয়ন, প্যারা-মিলিটারি ট্রেনিং সেন্টার, মদনমোহন মন্দিরকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র করার মতো একের পর এক আশ্বাস দিয়েছিলেন। ২০২১ সালে রেলস্টেশনকে স্পোর্টস হাব করার ঘোষণা হলেও আজ সেই ফলকে শ্যাওলা পড়ে গিয়েছে। ২০২৩ সালে আন্তর্জাতিক বিমানবন্দরের প্রতিশ্রুতিও এখনও বাস্তবে রূপ নেয়নি বলেই কটাক্ষ করেন তিনি। হেলিকপ্টার পরিষেবা বন্ধের প্রসঙ্গ টেনে অভিষেক জানান, ৩১ জানুয়ারি থেকে কোচবিহারের নাইন সিটার হেলিকপ্টার পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে। পাশাপাশি তাঁর দাবি, এসআইআর-এর নামে আসাম থেকে নোটিস পাঠিয়ে শুধু বাঙালিকে অপমানই করা হয়নি, আটকে রাখা হয়েছে বাংলার প্রাপ্য টাকাও।
    এদিকে মঙ্গলবার দুপুরে কোচবিহার এবিএন শীল কলেজ ময়দানে কপ্টারে নামেন তিনি। সেখান থেকে গাড়িতে মদনমোহন মন্দিরে পৌঁছন। রাস্তায় পেতে রাখা হয়েছিল সবুজ কার্পেট। আগে থেকেই মন্দিরে পুজোর ডালা তৈরি করে রাখা হয়। সেখানে ধুপ-ধুনো ফল-মিষ্টান্ন সহযোগে পুজো দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।