গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Birbhum জমিতে যুবকের অর্ধনগ্ন, থ্যাঁতলানো দেহ উদ্ধার 

    জমিতে যুবকের অর্ধনগ্ন, থ্যাঁতলানো দেহ উদ্ধার 

    0
    168
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ফাঁকা জমিতে যুবকের অর্ধনগ্ন, থ্যাঁতলানো মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের সিউড়ির সুকান্তপল্লি এলাকায়।
    যেখানে দেহ পড়েছিল, সেখান থেকে খানিকটা দূরে একজোড়া হাওয়াই চটি ও কালো প্লাস্টিক উদ্ধার হয়। জানা গিয়েছে, সিউড়ির নুরাইপাড়া এলাকার সুকান্তপল্লিতে কাজ করতে গিয়ে পুরসভার কর্মীরা দেখেন, ফাঁকা জমিতে পড়ে রয়েছে এক যুবকের মৃতদেহ। মাথা, মুখ এমনভাবে থ্যাঁতলানো যে অবয়ব স্পষ্ট হয়নি। বয়স আনুমানিক ৩৫ বছর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সিউড়ি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। চটি ও প্লাস্টিক পরীক্ষা করে দেখা হচ্ছে।
    সুকান্তপল্লির মতো শান্তিপূর্ণ এলাকায় এমন ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা। তাঁদের দাবি, বাইরে থেকে খুন করে এনে ওই এলাকায় দেহ ফেলা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। মৃতের নাম, পরিচয় জানার চেষ্টায় তদন্তকারীরা।