গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata ৪ অফিসারের বিরুদ্ধে এফআইআরে ডেডলাইন কমিশনের

    ৪ অফিসারের বিরুদ্ধে এফআইআরে ডেডলাইন কমিশনের

    0
    41
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে ডেকে ৪ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডেডলাইন বেধে দিয়েছে কমিশন। শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে ১ ঘণ্টা বৈঠক হয়েছে মুখ্যসচিবের।
    সেখানেই ৪ অফিসারের বিরুদ্ধে এফআইআর করতে মঙ্গলবার পর্যন্ত সময় দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। ভোটার লিস্টে কারচুপির অভিযোগে বারুইপর পূর্বের ইআরও দেবত্তম দত্তচৌধুরি ময়নার ইআরও বিপ্লব সরকার এবং বারুইপুর পূর্বের এইআরও তথাগত মণ্ডল, ময়নার এইআরও সুদীপ্ত ‘দাস এবং একজন ডাটা এন্ট্রি অপরেটারকে সাসপেন্ড এবং এফআইআর-র নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন।
    কিন্তু সেই নির্দেশ কার্যকর না হওয়ায় গত বছর তদকালীন মুখ্যসচিব মনোজ পন্থকেও দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু তারপরেও কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি।