গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Murshidabad ১৫ অগাস্টের ডেডলাইন, তারপরে নতুন দল হুমায়ুনের!

    ১৫ অগাস্টের ডেডলাইন, তারপরে নতুন দল হুমায়ুনের!

    0
    329
    ছবি সৌজন্যে :ফেসবুক

    আগে একাধিকবার হুমকি দিয়েছিলেন। এবার নতুন দল তৈরির পথেই যাচ্ছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির।

    ঘোষণা করেছেন ১৫ অগাস্টের পর গড়বেন নতুন রাজনৈতিক দল। তিনি স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও ক্ষোভ নেই। তাঁর অভিযোগ নেত্রীর নির্দেশও মানছেন না মুর্শিদাবাদ জেলা নেতৃত্ব। হুমায়ুন কবিরের বক্তব্য দল করে প্রমাণ করে দিতে চান চাষ কাল দিয়ে হয়, ছাগল দিয়ে নয়। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন মালদা, মুর্শিদাবাদ, দুই দিনাজপুর এবং নদিয়ার কিছু অংশ মিলিয়ে ৫০ থেকে ৫২টি আসনে প্রার্থী দিতে চান। তিনি আরও বলেছেন ক্ষমতায় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। নেত্রীই হবেন মখ্যমন্ত্রী। কিন্তু হাপল দিয়ে ধান মাড়িয়ে যোগ্য ভোটারদের অপমান করা হচ্ছে।

    সেই অপমান বন্ধ করতেই হাবে। এর আগে একাধিকবার দলবিরোধী মন্তব্যে সাসপেন্ডের মুখে পড়েছিলেন হুমায়ুন কবির।