গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata ১৫ ফেব্রুয়ারির মধ্যে পুলিশের বদলি, নির্দেশ কমিশনের

    ১৫ ফেব্রুয়ারির মধ্যে পুলিশের বদলি, নির্দেশ কমিশনের

    0
    78
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত সমস্ত পুলিশকর্মীর বদলি ও পোস্টিং প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতরকে। এই মর্মে স্বরাষ্ট্রসচিবকে চিঠি পাঠিয়েছে পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক।
    চিঠিতে জানানো হয়েছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখতে নির্বাচন-সংযুক্ত পুলিশকর্মীদের দ্রুত বদলি জরুরি।
    আগেই এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে এবার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হল। নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, ১৫ ফেব্রুয়ারির মধ্যে বদলি ও পোস্টিং শেষ করে অবিলম্বে তার রিপোর্ট পাঠাতে হবে, যাতে তা নির্বাচন কমিশন অব ইন্ডিয়ার কাছে পাঠানো যায়।