গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National অচলাবস্থা পাক অধিকৃত কাশ্মীরজুড়ে, বন্ধ নেট পরিষেবা

    অচলাবস্থা পাক অধিকৃত কাশ্মীরজুড়ে, বন্ধ নেট পরিষেবা

    0
    50
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ ঠেকাতে পাক অধিকৃত কাশ্মীরে সেনা নামানো হয়েছে, বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। সোমবার পথে নেমে বিক্ষোভ দেখিয়েছেন হাজার হাজার মানুষ।
    কাশ্মীরি রিফিউজিদের জন্য বিধানসভায় সংরক্ষিত ১২ আসনের বিলুপ্তি, ময়দার দাম কমানো, বিদ্যুতের ওপরে নায্য ট্যারিফ বসানো সহ মোট ৩৮ দফা দাবিতে পুরো অঞ্চলজুড়ে শাটার ডাউন ও চাক্কা জ্যাম বনধ ডাকা হয়েছে। উল্লেখ্য আওয়ামি অ্যাকশন কমিটি গত কয়েক মাসে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে পিওকে-তে। পাক। সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্ষোভে ফলছে অধিকৃত কাশ্মীরের মানুষজন। অভিযোগ গোটা অঞ্চলে স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো ও পানীয় জলের অভাব গুরুতর।
    বারবার দাবি জানানো হলেও সরকারের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। সরকারি কাজে অবহেলা, দুর্নীতি, ঘুষ মাত্রাছাড়া আকার নিয়েছে। এদিকে প্রশাসনের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে কোনওরকম ধর্মঘট বরদাস্ত করা হবে না। যদিও ওই অঞ্চলের বাসিন্দাদের পাশাপাশি স্থানীয় আইনজীবীরাও ধর্মঘটের সমর্থনে বার্তা দিয়েছেন।