গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National মূক ও বধির দলিত নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার ১

    মূক ও বধির দলিত নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার ১

    0
    256
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    উত্তরপ্রদেশের রামপুরে মূক ও বধির দলিত নাবালিকাকে ধর্ষণ ও শারীরিক অত্যাচারের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই নাবালিকার শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে। তার গোপনাঙ্গে সিগারেটের ছ্যাকা দেওয়া হয় বলেও অভিযোগ।

    জানা গিয়েছে, ওই নাবালিকার বাবা একজন প্রান্তিক কৃষক। মঙ্গলবার বিকাল থেকে নিখোঁজ ছিল নাবালিকা। বুধবার, তাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা মাঠের মধ্যে অর্ধ-নগ্ন এবং অচেতন অবস্থায় তাকে দেখতে পান গ্রামের একজন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় হাসপাতালে। চিকিৎসক জানিয়েছেন, এখনও ট্রমার মধ্যে আছে ওই নাবালিকা।

    এক বা একাধিক ব্যক্তি ওই নাবালিকাকে ধর্ষণ করেছে বলে সন্দেহ ওই চিকিৎসকের। সেখানকার অতিরিক্ত পুলিশ সুপার অতুল কুমার শ্রীবাস্তব বলেছেন, ওই নাবালিকার বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।