মোদীর নিরাপত্তা নিয়ে ‘ডিল’! ধৃত বিহারের যুবক

0
32
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
টাকার বিনিময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা বিঘ্নিত করার প্রস্তাব দিয়ে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে বার্তা পাঠানোর অভিযোগে বিহারের বক্সারে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবক অমল কুমার তিওয়ারি, তিনি বক্সারের সিমরি এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার রাতে পুলিশ তাঁকে গ্রেফতার করে। তাঁর কাছ থেকে একটি ল্যাপটপ, মোবাইল ফোন এবং বেশ কিছু ডিজিটাল প্রমাণ বাজেয়াপ্ত করা হয়েছে।
বক্সার পুলিশের একটি বিবৃতিতে জানানো হয়েছে, অমল আমেরিকার একটি গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে বার্তা পাঠিয়েছিলেন। সেখানে তিনি দাবি করেন যে, নির্দিষ্ট পরিমাণ অর্থ পেলে তিনি ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বড় ধরনের গলদ তৈরি করে দিতে পারেন। জেরায় অমল নিজের অপরাধ মেনে নিয়েছেন। পুলিশ আরও জানতে পেরেছে যে, এর আগেও তাঁর বিরুদ্ধে অপরাধমূলক রেকর্ড রয়েছে।