অসমের বন্যায় মৃত্যু বেড়ে ১০, বিপদসীমার উপর ব্রহ্মপুত্র

0
193
ASSAM ER BONYAY MRITYU BERE 90
ASSAM ER BONYAY MRITYU BERE 90
অসমের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০। অসমের বিস্তির্ণ এলাকায় এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্রের জল। অসমের ২৪টি জেলার ১২ লক্ষের বেশি মানুষ এখনও বন্যাকবলিত। ৩২ হাজার হেক্টরের বেশি চাষের জমি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
এখনও বহু মানুষ ঘরছাড়া। উদ্ধারকাজ চালাচ্ছে অসমের রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। অসমের কাছার, ধুবড়ি, নগাঁও, ডিব্রুগড়, কামরূপ, গোলাঘাট, জোরহাট, মরিগাঁও, লখিমপুর, করিমগঞ্জ, দারাং, মাজুলি, তিনসুকিয়া অত্যন্ত ক্ষতিগ্রস্থ হয়েছে। ব্রহ্মপুত্র ছাড়াও বুরহিডিহিং নদী, দিসাং নদী, কুশিয়ারা নদীর জলও বিপদসীমার উপরে রয়েছে। এই সমস্ত নদী দু’কূল ছাপিয়ে প্লাবিত করেছে গোটা এলাকা। অসমে প্রায় তিন লক্ষ ঘরছাড়া মানুষ ৩১৬টি ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন। বন্যায় বিপাকে পড়েছে রাজ্যের সাড়ে ছ’লক্ষের বেশি পশু। কাজিরাঙায় মৃত্যু হয়েছে ১০টি রাইনো, ১৫০টি হগ ডিয়ার-সহ ১৮০টি পশুর। ১৩৫টি পশুকে উদ্ধার করা হয়েছে।