গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk কাজের চাপে মৃত্যু, তদন্তের আশ্বাস মন্ত্রীর

    কাজের চাপে মৃত্যু, তদন্তের আশ্বাস মন্ত্রীর

    0
    225
    অতিরিক্ত কাজের চাপে পুণের তরুণী কৰ্মীর মৃত্যুর অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন শ্রম মন্ত্রকের প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে।মাত্র ২৬ বছর বয়সে মারাত্মক কাজের চাপে পুনের আন্তর্জাতিক পরামর্শদাতা সংস্থা আর্নস্ট অ্যান্ড ইয়ং-এর তরুণী কর্মীর মৃত্যুর অভিযোগ করেছেন তাঁর মা।
    ওই অভিযোগে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। তারপরেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।এক্স হ্যান্ডেলে শোভা করন্দলাজে জানিয়েছেন, অ্যানা সেবাস্টিয়ান পেরাইলের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। অসুরক্ষিত কাজের জায়গা, অতিরিক্ত কাজের চাপ নিয়ে যে সমস্ত অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। কেন্দ্র সুবিচারের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। শ্রম মন্ত্রক ইতিমধ্যেই অভিযোগ গ্রহণ করেছে।পুনের আর্নস্ট অ্যান্ড ইয়ং কনসালট্যান্ট ফার্মে চার মাস আগে কাজে যোগ দেন অ্যানা সেবাস্টিয়ান পেরাইল। কেরালার বাসিন্দা অ্যানা সেবাস্টিয়ান পেরাইলের মা অনিতা অগাস্টিন দাবি করেছেন, অতিরিক্ত কাজের চাপ সামলাতে পারেনি মেয়ে। একাধিক গুরুতর অভিযোগ তুলে তিনি অ্যানা সেবাস্টিয়ান পেরাইলের সংস্থার ম্যানেজার রাজীব মেমানিকে একটি ই-মেল করেন।