ঝাড়খণ্ডে অবৈধ কয়লাখনির ছাদ ধসে মৃত্যু, চাপা পড়ার আশঙ্কা

0
198
ছবি সৌজন্যে : এক্স
ঝাড়খণ্ডের রামগড় জেলায় একটি পরিত্যক্ত কয়লাখনিতে ধস নেমে মৃত্যু হয়েছে একজনের। বেশ কয়েকজন শ্রমিক চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ওই পরিত্যক্ত কয়লাখনিতে অবৈধভাবে খননের কাজ চলছিল বলে অভিযোগ।
বেআইনি খননের সময় শনিবার কর্মা এলাকার ওই খনির ছাদের একাংশ ধসে পড়ে। বিগত এক দশকে বেশ কয়েক বার অবৈধ কয়লাখনিতে ধসের ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডে। অবৈধ খননের জেরে ধসে গিয়েছে রাস্তা, বসতি, কৃষিজমি। স্থানীয়দের একাংশের দাবি, পুলিশ এবং ইসিএল কতপক্ষের নজরদারি অভাবেই পরিত্যক্ত ঘোষিত হওয়া কয়লাখনিগুলিতে অবৈধ খনন চলে।
রামগড়ের ডেপুটি কমিশনার ফয়েজ আহমেদ মুমঅজ বলেছেন, উদ্ধারকারী দলের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে বিশেষ প্রশাসনিক দল পাঠানো হয়েছে কর্মায়। স্থানীয় গ্রামবাসীদের একাংশই বেআইনি ভাবে কয়লা উত্তোলন জড়িত বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।