শিশুর মৃত্যুতে মুর্শিদাবাদ মেডিক্যালে ধুন্ধুমার

0
663
Dhundhumar at Murshidabad Medical after the death of the child
Dhundhumar at Murshidabad Medical after the death of the child
আবারও শিশুর মৃত্যু ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সূত্রের খবর শুক্রবার রাত আটটা নাগাদ জ্বরের উপসর্গ নিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এক শিশুকে।
এরপরই গভীর রাতে মারা যায় শিশুটি। স্বজনদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা এমনিই ফেলে রাখা হয়েছিল শিশুটিকে। ডাক্তারদের গাফিলতিতেই তার মৃত্যু হয়। এই নিয়ে শোরগোল পড়ে যায় হাসপাতালর চত্বরে। তুমুল বিক্ষোভ শুরু করেন রোগীর পরিজনরা। পরিস্থিতি সামাল দিতে বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। রোগীর আত্মীয়দের বুঝিয়েও শান্ত করতে ব্যর্থ হন পুলিশ কর্মীরা। তাঁরা অভিযোগ করতে থাকেন, শুধুমাত্র চিকিৎসার অভাবে মারা গিয়েছে তিন মাসের ওই শিশুটি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুমৃত্যুর ঘটনায় তদন্তের আশ্বাস দেওয়ায় পরস্থিতি নিয়ন্ত্রণে আসে।