গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk গুজরাটে মৃত্যু বীরভূমের ছাত্রীর

    গুজরাটে মৃত্যু বীরভূমের ছাত্রীর

    0
    124
    গুজরাটে পড়াশোনা করতে গিয়ে বীরভূমের ছাত্রীর মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, গুজরাটে হোটেল ম্যানেজমেন্টের প্রশিক্ষণে গিয়েছিলেন সিউড়ির বাসিন্দা এক তরুণী। 
    সেখানকার এক প্রতিষ্ঠানে কাজ করছিলেন তিনি। চলতি মাসেই তাঁর প্রশিক্ষণ শেষ হওয়ার কথা। কিন্তু ১২ সেপ্টেম্বর সিউড়ির বাড়িতে খবর আসে ওই তরুণী আত্মহত্যা করেছেন। এরপর তাঁর দেহ গ্রামের বাড়িতে নিয়ে আসেন পরিবারের লোকেরা। পরিবারের অভিযোগ, ওই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আত্মহত্যা বলে দায় সেরেছেন। পুলিশ-প্রশাসন কোনও ভাবে সাহায্য করেনি বলেও অভিযোগ। পরিবার সূত্রে খবর, ওই তরুণী যে মেসে থাকতেন, সেখানে আরও দু’জন ছিলেন। তাঁরাও হোটেল ম্যানেজমেন্ট ছাত্রী। তরুণীর মৃত্যুর পর তাদের সঙ্গে কোনও যোগাযোগ করা যায়নি বলেও দাবি পরিবারের।