
ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে উত্তর চব্বিশ পরগনার মছলন্দপুরের রাজবল্লভপুরের এক ব্যবসায়ীর। মৃত বছর ৫২-র বিষ্ণু বসু, পোল্ট্রির ব্যবসা ছিলেন। পরিবার সূত্রে খবর, ব্যবসায়িক কাজে দু’দিনের জন্য হায়দারাবাদ গিয়েছিলেন ব্যবসায়ী বিষ্ণু বসু।
সেখান থেকে জ্বর নিয়ে শুক্রবার বাড়িতে ফেরেন। সামান্য জ্বর থাকায় তিনি বাড়িতে ফিরে ডাক্তার দেখান ও ব্লাড টেস্ট করান। তবে জ্বর বেড়ে যাওয়ায় রবিবার রাতে তাকে পরিবারের তরফে এখনো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার বিকেলে তার মৃত্যু হয়।
রাজ্য এবং রাজ্যের বাইরেও তার পোল্ট্রি ব্যবসা ছিল। এলাকার মন্দির মসজিদ তৈরি ও সংস্কার থেকে শুরু করে মানুষের সমস্ত ধরনের বিপদে তিনি সাহায্য করতেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।








