গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National গুলশন কুমার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু 

    গুলশন কুমার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু 

    0
    107
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    সঙ্গীত পরিচালক সংস্থার প্রতিষ্ঠাতা গুলশন কুমার হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল মহম্মদ রউফ ওরফে দাউদ মার্চেন্ট। মহারাষ্ট্রের শাম্ভজিনগরের এক সংশোধনাগারে বন্দি থাকাকালীন শনিবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর।

    ২০০২ সালে গুলশন হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হন তিনি। গত ৮ জানুয়ারি সকালে কারাগারে নমাজ পড়তে যাওয়ার সময়ে তিনি বুকে ব্যথা অনুভব করেন ও ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন।

    এর পরে তাঁকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সংশোধনাগার সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, ১৯৯৭ সালের ১২ অগস্ট মুম্বইয়ের আন্ধেরিতে গুলশন কুমারকে লক্ষ্য করে তিনজন ১৬ রাউন্ড গুলি চালালে মৃত্যু হয় তাঁর।