
কানাডায় ক্ল্যাগারি বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে মৃত্যু হয়েছে এক ভারতীয় ছাত্রীর। ওই ছাত্রীর নাম তনয়া ত্যাগী। ভ্যাঙ্কুভারের ভারতীয় দূতাবাসের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই খবরের সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে।
তবে কী কারণে মৃত্যু সেই বিষয়ে কিছু নিশ্চিত করে বলা হয়নি। সন্তানহারা পরিবারের পাশে থেকে তাঁদের সব ধরণের সাহায্য করা হবে বলেও জানিয়েছে ভারতীয় দূতাবাস। সাম্প্রতিক অতীতে একাধিকবার বিদেশে বিপদের সম্মুখীন হয়েছেন ভারতীয় পড়ুয়ারা।
চলতি বছরের মার্চ মাসে বছর কুড়ির এক পড়ুয়া সুদীক্ষা কোনাকি ডোমেনিকান রিপাবলিকে ছুটি কাটাতে গিয়েছিলেন। ভারতীয় বংশোদ্ভূত পিটসবার্গেও বাসিন্দা ওই ছাত্রী নিখোঁজ হয়ে যান। পরে তাঁর আর কোনও সন্ধান মেলেনি। এখনও তাঁর সন্ধান চলছে।



