নার্স-মেয়ের মৃত্যু, বিচার চেয়ে মন্ত্রীর কাছে পরিবার

0
18
ছবি সৌজন্যে : নিজস্ব

হিঙ্গলগঞ্জে নার্স ও তাঁর ছোট্ট মেয়ের দেহ উদ্ধারে খুনের অভিযোগ এনে সরব হয়েছে পরিবার। পুলিশে অভিযোগ জানানোর পর ব্যবস্থা না নেওয়ায় এবার সরাসরি মন্ত্রী অশোক কীর্তনিয়ার দ্বারস্থ হয়েছে পরিবার।

পুরো বিষয়টি পরিবারের থেকে জেনে পুলিশ অফিসারকে রীতিমত ধমক দিয়েছেন খাদ্যমন্ত্রী। সরাসরি বলেছেন তাঁকে যদি হিঙ্গলগঞ্জ থানায় যেতে হয় তবে ফল ভাল হবে না। জানা গিয়েছে হিঙ্গলগঞ্জের বাসিন্দা পেশায় নার্স শুভ্রা সাহা শ্বশুরবাড়িতে শ্বশুরের শ্রাদ্ধানুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেই অস্বাভাবিক মৃত্যু হয় শুভ্রা ও তার শিশুকন্যার। শুভ্রার বাপের বাড়ি হরিণঘাটায়। এরপরেই শুভ্রার পরিবারের তরফে খুনের অভিযোগ তুলে পলিশের দ্বারস্থ হন। তাঁদের অভিযোগ শুভ্রাকে অত্যাচার করতেন দুই ননদ।

১৩ তারিখ শ্বশুরের শেষকৃত্যের কাজে গেলে তাকে খুন করা হয় বলে অভিযোগ। শুভ্রার পরিবারের লোকজন চাইছেন মন্ত্রী পাশে থাকলে দ্রুত তাদের মেয়ে এবং নাতনি বিচার পাবে।