
প্রাইম ভিডিওর কমেডি সিরিজ ক্লাব র্যাট-এর স্রষ্টা এবং জনপ্রিয় টিকটকার ইভা ইভানস মারা গেছেন।মাত্র ২৯ বছর বয়সে মৃত্যু হয়েছে তাঁর।
ইভা ইভানসের বোন লিলা জয় খবরটি নিশ্চিত করেছেন।সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে ইভার মৃত্যুর খবরটি জানিয়েছেন লিলা জয়। খবরটি ফ্যান ফলোয়ারদের শেয়ার করার অনুরোধও করেছেন তিনি।তবে বোনের মৃত্যুর কারণ জানাননি তিনি। লিলা বলেছেন,তাঁদের মিষ্টি, দারুণ, যত্নশীল, সৃষ্টিশীল,কৌতুকে ভরা, সুন্দর বোনটি মারা গেছেন। পোস্টের সাথে ইভার একটি ছবি শেয়ার করেছেন তিনি।রিপোর্ট অনুসারে,ম্যানহাটনে ইভার জন্য স্মরণ সভার আয়োজন করেছে তাঁর পরিবার।সেখানে ইভার পরিবারের সদস্য ও বন্ধুদের আমন্ত্রণ জানানো হয়েছে।উল্লেখ্য,ইভা অভিনীত,নির্দেশিত এবং প্রযোজিত ক্লাব র্যাট একটি পাঁচ পর্বের সিরিজ যা প্রাইম ভিডিওতে প্রকাশ হয়েছিল।সিরিজটি তুমুল জনপ্রিয়তা অর্জন করে।সোশ্যাল মিডিয়াতেও ইভা অনেক জনপ্রিয় একজন ইনফ্লুয়েন্সার।টিকটকে তাঁর ফলোয়ার সংখ্যা ৩ লাখের বেশি।ইনস্টাগ্রামে তাঁর প্রায় ২৯ হাজার ফলোয়ার রয়েছে। ইভার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর ফ্যান ফলোয়ারদের মধ্যে।
