গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata জলমগ্ন কলকাতায় মৃত্যুমিছিল, আক্রমণ শুভেন্দুর

    জলমগ্ন কলকাতায় মৃত্যুমিছিল, আক্রমণ শুভেন্দুর

    0
    100
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    জলমগ্ন কলকাতায় মৃত্যু মিছিলে পুলিশ প্রশাসনকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা কথায় এক রাতের বৃষ্টিতেই বিপন্ন কলকাতা-সল্টলেক। প্রযুক্তির যুগে যখন আগাম সতর্কতা পাওয়া সম্ভব, তখন পুরনিগমগুলোর অদক্ষতা ও উদাসীনতার খেসারত দিচ্ছেন সাধারণ মানুষ।

    শুভেন্দু অধিকারীর অভিযোগ প্রতি বছর একই ছবি। বারবার সতর্কতা সত্ত্বেও পুরসভার কোনও প্রস্তুতি থাকে না। বিদ্যুৎ দফতরের ব্যর্থতাকেও কড়া আক্রমণ করেছেন তিনি। শুভেন্দু অধিকারীর কথায় বিদ্যুৎ দফতরের দোষ তো একেবারে মারাত্মক। আধিকারিকদের কোনও গোঁজ নেই। খোলা তারের এই বিপদের ব্যাপারে কেন কোননো ব্যবস্থা নেওয়া হয়নি।

    এটা ব্যর্থতা নয়, এটা অপরাধ। দোষ কার তা নির্ধারণ করে উপযুক্ত শাস্তি হওয়া উচিত। বছরের পর বছর ধরে এই অব্যবস্থাপনায় মানুষের দুর্যোগের শেষ নেই। আর কতদিন এই অরাজকতা চলবে।