
ছয় বছরের শিশুকে ধর্ষণ করে খুনের মামলায় ৮৮ দিনের মাথায় ফাঁসির সাজা শুনিয়েছে মধ্যপ্রদেশের এক আদালত। সঙ্গে ৩ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। গত জানুয়ারিতে শিশুটিকে তার মায়ের পাশ থেকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে ধর্ষণের পর খুন করে নদীতে দেহ ভাসিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। পকসো আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা অনুয়ায়ী এবং সমস্ত প্রমাণ খতিয়ে দেখার পর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়। জেলা পুলিশ আধিকারিক রাজকুমার জানিয়েছেন, অভিযুক্তকে জেরা করার সময় তিনি নিজের অপরাধ স্বীকার করেন। তারপরই তার বিরুদ্ধে মামলা দায়ের করে বিচারপ্রক্রিয়া শুরু করে পুলিশ।








