গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Jhargram মোদীকে ঝালমুড়ি খাওয়ানো বিক্রেতাকেই খুনের হুমকি

    মোদীকে ঝালমুড়ি খাওয়ানো বিক্রেতাকেই খুনের হুমকি

    0
    7
    ছবি সৌজন্যে : নিজস্ব

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঝালমুড়ি খাওয়ানো সেই দোকানদারকেই এবার খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।

    বিধানসভা ভোটের প্রচারপর্বে ঝাড়গ্রামে রাস্তার ধারের একটি দোকান থেকে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এমনকি রাজ্য দখলের পর বিজেপির বিজয় উৎসবে আইকন হয়ে যায় সেই ঝালমুড়ি। এরইমধ্যে ঝাড়গ্রামের সেই ঝালমুড়ি বিক্রেতাকে ১৯ তারিখ মেসেজে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

    তারপর থেকেই আতঙ্কে রয়েছেন ঝালমুড়ি বিক্রেতা বিক্রম ও তার পরিবার। নিরাপত্তা চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছে বিক্রম। অভিযোগ পেয়েই তদন্তে নেমেছে ঝাড়গ্রাম থানার পুলিশ।