গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National যোগীকে খুনের হুমকি, মহারাষ্ট্রের তরুণী গ্রেফতার             

    যোগীকে খুনের হুমকি, মহারাষ্ট্রের তরুণী গ্রেফতার             

    0
    123
    উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে এক তরুণীকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। বছর চব্বিশের ওই তরুণীর ফতেমা খান। রবিবার দুপুরেই তাঁকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।
    শনিবার মুম্বইয়ের ট্র্যাফিক পুলিশের কাছে হোয়াট্‌সঅ্যাপ মারফত একটি হুমকিবার্তা এসেছিল। একটি অচেনা নম্বর থেকে হোয়াট্‌সঅ্যাপে বলা হয়েছিল, যোগী আদিত্যনাথ ১০ দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ না ছাড়লে তাঁর পরিণতিও বাবা সিদ্দিকির মতো হবে। ওই হুমকিবার্তার পরই মুম্বই পুলিশের জঙ্গিদমন শাখা এবং উল্লাসনগর থানার পুলিশ যৌথ অভিযান শুরু করে। হোয়াট্‌সঅ্যাপের সূত্র ধরে শুরু হয় তল্লাশি। তাতে গ্রেফতার হন এই তরুণী।পুলিশ সূত্রে খবর, ঠাণে জেলার উল্লাসনগরের বাসিন্দা ওই তরুণী। পরিবারের সঙ্গেই থাকেন সেখানে।বাবা ব্যবসায়ী। কাঠের ব্যবসা রয়েছে। ফতেমা খানও উচ্চশিক্ষিত। তথ্যপ্রযুক্তিতে স্নাতক পাশ করেছেন। তাঁকে গ্রেফতারের পর ইতিমধ্যে জেরা শুরু করেছেন তদন্তকারী আধিকারিকেরা। কী কারণে তিনি ওই হুমকিবার্তা দিয়েছিলেন, তা জানার চেষ্টা করছে পুলিশ।
    ফতেমা খানকে প্রাথমিক জেরার পর পুলিশের অনুমান, তাঁর মানসিক কিছু সমস্যা থাকতে পারে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, তরুণী যথেষ্ট শিক্ষিত। কিন্তু তাঁর মানসিক অস্থিরতা রয়েছে।
    ছবি  সৌজন্যে : এক্স