গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International ৮০০ ছাড়াল মৃত্যু, ত্রাণ সাহায্য পাঠাল ভারত

    ৮০০ ছাড়াল মৃত্যু, ত্রাণ সাহায্য পাঠাল ভারত

    0
    177
    ছবি সৌজন্যে : এক্স
    আফগানিস্তানে একের পর এক ভূমিকম্পে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়ে গিয়েছে। আহত প্রায় হাজার তিনেক মানুষ। এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশের প্রতি সাহায্যের হাত বা়ড়িয়েছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, চালের বস্তা, তাঁবু এবং অন্যান্য খাদ্যসামগ্রী বোঝাই ট্রাক কাবুলের উদ্দেশে রওনা হয়ে গিয়েছে। 
    আফগানিস্তানে প্রায় ৮০০ জনের মৃত্যুতে রবিবারই নিজের এক্স হ্যান্ডলে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও জানিয়েছেন, আফগানিস্তানকে সর্বতোভাবে মানবিক সাহায্য করতে ভারত প্রস্তুত। অন্যদিকে, জয়শঙ্কর জানিয়েছেন, আফগানিস্তানের বিদেশমন্ত্রী মৌলবী আমীর খান মুত্তাকির সঙ্গে কথা হয়েছে তাঁর। জয়শঙ্কর বলেছেন, ভূমিকম্পে এতগুলি প্রাণহানির জন্য ওঁকে সমবেদনা জানিয়েছেন। এই কঠিন সময়ে ভারত আফগানিস্তানের পাশে রয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা। রবিবার রাতের ভূমিকম্পটি পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছে নানগরহর প্রদেশে ঘটেছিল। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মূলত কামা জেলা।
    নানগরহরের পাশাপাশি কুনার, লাঘমান এবং নুরিস্তান প্রদেশও ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১২ হাজার মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখনও পর্যন্ত অন্তত ৮০০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে মৃতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা। প্রশাসনের আশঙ্কা, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন বহু মানুষ। সে জন্য তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চলছে।