গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National মুম্বইয়ে বহুতল ভেঙে মৃতের সংখ্যা বেড়ে ১৪

    মুম্বইয়ে বহুতল ভেঙে মৃতের সংখ্যা বেড়ে ১৪

    0
    161
    ছবি সৌজন্যে : এক্স
    মুম্বইয়ের পূর্ব ভিরার এলাকায় বহুতল ভেঙে মৃতের সংখ্যা বেড়ে ১৪। মঙ্গলবার রাতে রমাবাই আবাসনের একাংশ ভেঙে পড়ে। ওই আবাসনের দু’টি উইং রয়েছে।
    একটি উইংয়ের চারতলায় এক শিশুকন্যার এক বছরের জন্মদিনের পার্টি চলছিল। রাত ১২টা নাগাদ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে ওই শিশু ও তার মায়ের মৃত্যু হয়। ওই রাতেই পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মীরা আশঙ্কা প্রকাশ করেছিলেন, ধ্বংসস্তূপের তলায় অনেকের আটকে পড়ার আশঙ্কা রয়েছে।
    বুধবার দিনভর উদ্ধার চালিয়ে আরও ১২ জনের দেহ উদ্ধার হয়। বৃহস্পতিবার পুলিশের একটি সূত্র জানিয়েছে, আরও ১০ জন আটকে রয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।