নাজিরাবাদে বাড়ছে মৃত্যু, নিখোঁজ ২৭, দাবি শুভেন্দুর

0
75
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

নাজিরাবাদের ভস্মীভূত জোড়া গুদাম থেকে আরও ৪ টি দেহাংশ উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত ২৫ টি দেহাংশ  উদ্ধার হয়েছে জতুগৃহ থেকে। যার মধ্যে ১৬টি দেহাংশের ময়নাতদন্তের প্রক্রিয়া বুধবারই শেষ হয়েছে। সেই দেহাংশগুলো মোমিনপুর মর্গে রয়েছে।

সেখানে সংরক্ষিত করা হয়েছে। আরও ৫টি দেহাংশের ময়নাতদন্ত হবে। এছাড়া যাদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে সেগুলো ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। ওয়াও মোমো, নিউ পুষ্পাঞ্জলি নার্সারি প্রাইভেট লিমিটেডের ভস্মীভূত গুদাম থেকে উদ্ধার হওয়া দেহাংশ গুলোর পরিচয় জানতে ডিএনএ টেস্টের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে ডেকরেটর্স মালিক গঙ্গাধর দাসের ৭ দিনের পুলিশ হেফাজত হয়েছে। এদিকে রাজ্যের বিরোধী দলনেতার দাবি অগ্নিকাণ্ডের ঘটনার পর এখনও ২৭ জনের কোনও খোঁজ নেই। এদের বেশিরভাগেরই বয়স ২৫ থেকে ২৭ বছরের মধ্যে। তিনি প্রশ্ন তুলেছেন কলকাতার কাছে সোনারপুরেরই যদি এমন অবস্থা হয়।

দূরের কোনও জেলায় কী হবে। মৃতদের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। হুঁশিয়ারি দিয়ে বলেছেন নিখোঁজদের নিয়ে বিহিত না করলে আদালতে মামলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার নরেন্দ্রপুর থানা চলো অভিযানে জনজোয়ার হবে।