
তিলজলায় চামড়ার কারখানায় অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে আরও একজনের। অগ্নিদগ্ধ অবস্থায় তিলজলা মসজিদ বাড়ি লেনের বাসিন্দা মহম্মদ ইব্রা ন্যাশনাল মেডিক্যালে ভর্তি ছিলেন।
সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। আগেই অগ্নিকাণ্ডের ঘটনায় দমবন্ধ হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। ফলে তিলজলায় চামড়ার কারখানায় অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩। সোমবার তিলজলার টালিখোলা মসজিদের কাছে ওই চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে।
পরবর্তীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশের পরে কারখানা সহ ২ টি অবৈধ নির্মাণ ভেঙে ফেলার কাজ শুরু হয়। যদিও হাইকোর্টের রায়ে আপাতত বন্ধ রয়েছে বাড়ি ভাঙার কাজ।







