অশান্ত নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৭২

0
130
ছবি সৌজন্যে : এক্স
নেপালে চলতি সপ্তাহের দুর্নীতিবিরোধী বিক্ষোভে কমপক্ষে ৭২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। একই সময়ে প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকারও তাদের কার্যক্রম শুরু করেছে।
সরকারের প্রধান সচিব একনারায়ণ আরিয়াল এক বিবৃতিতে জানিয়েছেন, নিহত হয়েছে ৭২ জন এবং ১৯১ জন চিকিৎসাধীন রয়েছেন। দেশটিতে সরকারের পতনের পর তৈরি হওয়া পরিস্থিতির পূর্ণ চিত্র ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। নিহতরা মূলত সোমবার  সোশ্যাল মিডিয়ায়  নিষেধাজ্ঞা, দুর্নীতি ও দুর্বল শাসনব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে পুলিশের দমন ও পীড়নে প্রাণ হারিয়েছে।
পরিস্থিতি মঙ্গলবার আরো ভয়াবহ রূপ নেয়। ক্ষুব্ধ জনতা সংসদ ভবনে আগুন ধরিয়ে দেয়। এরপরই প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেন। তখনই সেনাবাহিনী রাস্তায় নামে ও নিয়ন্ত্রণ নেয়।