কিস্তেওয়ারে বাড়ছে মৃতের সংখ্যা, এখনও নিখোঁজ কয়েকশো

0
79
ছবি সৌজন্যে : এক্স
মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের জেরে জম্মু-কাশ্মীরের কিস্তেওয়ার জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০-এ। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত ১৬৭ জনকে উদ্ধার করা হয়েছে যাদের মধ্যে ৩৮ জনের অবস্থা আশঙ্কাজনক। হিমালয়ের অন্যতম তীর্থস্থান মা চণ্ডীর মন্দির মাচাইল মাতা যাত্রার সময়কালে এই বিপর্যয় ঘটে।
ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিপদের সময়ে জম্মু-কাশ্মীর সরকারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে ফোনে কথাও বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিস্তেওয়ার থেকে ৯০ কিমি দূরে ৯,৫০০ ফুট উঁচুতে অবস্থিত চাসোটি এলাকায় দুর্ঘটনা ঘটে। সেখান থেকেই সাড়ে ৯ কিমি হেঁটে যেতে হয় মন্দিরে। পুণ্যার্থীদের ওই স্থানে একটি অস্থায়ী লঙ্গরখানা খোলা হয়েছিল, সেটি একেবারে ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে।
এনডিআরএফের একটি দল কিস্তেওয়ারের পৌঁছেছে, সেখানে আরও দুটি দল রয়েছে। রাষ্ট্রীয় রাইফেলসের সৈন্যরাও উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন। বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। প্রতিকূল আবহাওয়ার জন্য উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। দৃশ্যমান্যতা কম থাকার কারণে হেলিকপ্টার করে উদ্ধার কাজ চালানো সম্ভবন হচ্ছে না। পাথর ও বিশাল গাছপালা সরানোর জন্য জেসিবি মেশিনের ব্যবহার করা হচ্ছে।