!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

29.2 C
Kolkata
29.2 C
Kolkata
More
    Home National তেলেঙ্গানার রাসায়নিক কারখানায় বিস্ফোরণে মৃত্যু বাড়ছে 

    তেলেঙ্গানার রাসায়নিক কারখানায় বিস্ফোরণে মৃত্যু বাড়ছে 

    0
    1596
    ছবি সৌজন্যে : এক্স
    তেলেঙ্গানার রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০-র কাছাকাছি। তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার পুলিশ সুপার পরিতোষ পঙ্কজ জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত কমপক্ষে ৪১ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। অন্যদিকে, আহতদের মধ্যে তিন জন হাসপাতালে চিকিৎসা চলার সময় মারা গিয়েছেন।
    ওই কারখানার আশপাশে উদ্ধারকাজ চালাচ্ছেন জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা।সোমবার সকালে তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় পাশামাইলরম শিল্পতালুকের ওই রাসায়নিক কারখানা থেকে হঠাৎই বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয়রা দৌড়ে গিয়ে দেখেন, কারখানার ছাদ উড়ে গিয়ে ১০০ মিটার দূরে পড়েছে। ভিতর থেকে বেরিয়ে আসছে কালো ধোঁয়া। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, বিস্ফোরণের ঘটনায় ১২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েক জন।
    কিন্তু ক্রমশ মৃতের সংখ্যা বাড়তে থাকে। দমকল আগুন নিয়ন্ত্রণে আনার পর ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ শুরু হয়। তখনই উদ্ধার হতে থাকে একের পর এক দেহ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, রাসায়নিক বিক্রিয়ার কারণেই ওষুধের সামগ্রী তৈরির ওই কারখানায় বিস্ফোরণ ঘটে। তবে এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত শেষ না-হলে নিশ্চিত ভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানানো হয়েছে।