মেঘ ভাঙাবৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, মৃত ১৩

0
277
himachal pradesh megh vanga bristi mrito 13
himachal pradesh megh vanga bristi mrito 13
ফের মেঘভাঙা বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে হিমাচল। বৃহস্পতিবার সকালে ১৩ জনের দেহ উদ্ধার করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন কয়েকজন। হিমাচল প্রদেশের শ্রীখণ্ডের কাছেই সামেজ এবং বাগী সেতুর মাঝামাঝি এলাকায় নতুন করে মেঘভাঙা বৃষ্টি শুরু হতেই ভেসে গিয়েছে সামেজ গ্রাম। গত ৩১ জুলাইয়ে মেঘভাঙা বৃষ্টির পর ফের একই  বিপর্যয় নেমে এসেছে সেই সামেজে। আগেই সেখানে অন্তত ৩৩ জন নিখোঁজ ছিলেন। জলের তোড়ে ভেসে গিয়েছিল ঘরের পর ঘর। এ বার নতুন করে দুর্যোগে মারা গিয়েছেন ১৩ জন। দুর্যোগ কবলিত এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফ। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে খবর, হিমাচলের বিভিন্ন দুর্গম এলাকায় উদ্ধারকাজ অভিযানের জন্য আগে থেকেই প্রস্তুত ছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। সামেজে বার বার মেঘভাঙা বৃষ্টি সেরকমই একটি বিপর্যয়। তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চলছে।