মৃত বেড়ে ১৬, মৃত্যুপুরীতে ‘জীবন-যুদ্ধ’ ভিডিও

0
16
ছবি সৌজন্যে : নিজস্ব

তারাতলায় গোডাউন বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬। মৃত্যু হয়েছে একই পরিবারের তিনজনেও। এসএসকেএম হাসপাতাল থেকে কয়েকজনকে ছেড়েও দেওয়া হয়েছে।

বিহারের মুঙ্গের থেকে একই পরিবারের ৬ জন এসেছিলেন তারতলায় গোডাউন তৈরির কাজে। তাদের মধ্যে ঘি কুমার, মন্নু কুমারের মৃত্যু হয়েছে আগেই। আরও একজন শিরচন কুমারের দেহ শনাক্ত করা গিয়েছে। মোবাইল দেখে শিরচনকে শনাক্ত করেছে পরিবার। হাসপাতাল থেকে ছাড়া হয়েছে শিরচনের আরেক ভাই মানিকচাঁদ, শহিদ কুমার, বাবা রাজেন্দ্রকে। এই মানিকচাঁদের ভিডিও ভাইরাল হয়েছে। চাপা পড়া অবস্থাতেই তিনি ভিডিও করেন। রক্তাক্ত অবস্থায় ধ্বংসস্তূপের নিচে মুক্তির অপেক্ষা করছিলেন। আওয়াজ দিয়ে পরিবারের সদস্যদের ডাকছিলেন।

পরে তাঁকে হাত টেনে বার করা হয় বলে জানিয়েছেন মানিকচাঁদ। তাঁরা প্রত্যেকেই বলেছেন এই ধরণের ঢালাইয়ের কাজ আগে কখনও দেখেননি। কাঠামো ঠিক ছিল না।