গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National মুম্বইয়ে বহুতল ভাঙায় মৃত বেড়ে ১৭, গ্রেফতার প্রোমোটার

    মুম্বইয়ে বহুতল ভাঙায় মৃত বেড়ে ১৭, গ্রেফতার প্রোমোটার

    0
    77
    ছবি সৌজন্যে : এক্স
    মুম্বইয়ের কাছেই ভিরারে বহুতলের একাংশ ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭। এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে জীবিত অবস্থায় ১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বাড়ির প্রোমোটার বছর ৫০-এর নিলে সানেকে।
    ভিতরে কেউ আটকে থাকতে পারে, এই আশঙ্কায় উদ্ধারকাজ জারি রেখেছে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। আবাসনের দুই অংশের মধ্যে একটির চারতলায় এক শিশুর জন্মদিনের পার্টি চলছিল। পুলিশ জানিয়েছে, রাত ১২টা বেজে ৫ মিনিট নাগাদ বহুতলের একাংশ ভেঙে পড়ে।
    তখনই ধ্বংস্তূপের নিচে চাপা পড়েন প্রায় ৩০ জন। দ্রুত এলাকায় হাজির হয় পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। জীবিত অবস্থায় ৯ জনকে উদ্ধার করা সম্ভব হয়। এখনও পর্যন্ত ১৭টি মৃতদেহ উদ্ধার হয়েছে।