মেঘালয়ের কয়লাখনিতে বিস্ফোরণে মৃত বেড়ে ১৮ 

0
93
ছবি সৌজন্যে : এক্স

মেঘালয়ের তাসখাই অঞ্চলের কয়লাখনিতে বিস্ফোরণে মৃত বেড়ে ১৮। ভয়াবহ ধস বিপর্যয়ের মুখে পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন। এখনও নিখোঁজ বহু।

মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ।ঘটনার পরই দ্রুত উদ্ধারকাজ শুরু করেছে মেঘালয় পুলিশ। উপস্থিত দমকল ও বিপর্যয় মোকাবিলার কর্মীরাও।দুর্ঘটনার পর থেকেই কালো ধোঁয়া বেরতে শুরু করে খনি থেকে বাইরে থাকা শ্রমিকরা মুহূর্তেভিড় জমায় খনির বাইরে। সেখানে কয়েকজন মহিলা ও শিশুকে দেখা গিয়েছে। বিস্ফোরণ ঘটেছে খনির ভিতরেই।মেঘালয় পুলিশের এক কর্তা জানিয়েছেন, খনির ভেতরের পরিস্থিতি খুবই বিপজ্জনক।

পাশাপাশি তিনি বলেন, গ্যাস জমে আছে কি না কিংবা বিস্ফোরণের আশঙ্কা আছে কিনা তাও দেখা হচ্ছে। ঠিক কী কারণে ঘটল দুর্ঘটনা, সেই প্রসঙ্গে এখনও কিছু জানা যায়নি। অনুমান করা হচ্ছে , খনির ভিতরে দাহ্য গ্যাস জমে গিয়েই আচমকা বিস্ফোরণ ঘটিয়েছে অথবা অবৈধভাবে বিস্ফোরক ব্যবহারের জেরেও ঘটতে পারে বিপর্যয়।