গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচলে মৃত্যু বেড়ে ৬৩

    মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচলে মৃত্যু বেড়ে ৬৩

    0
    131
    ছবি সৌজন্যে : এক্স

    মেঘভাঙা বৃষ্টি আর ধসে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। তবে এখনই এই পরিস্থিতি থেকে মুক্তি নেই বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। সমস্ত জেলায় সোমবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এদিকে এখনও পর্যন্ত এই প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয়েছে ৬৩ জনের। অনেকের কোনও হদিস মিলছে না। তার মধ্যে শুধু মন্ডীতেই মৃত্যু হয়েছে ১৭ জনের।

    কাংড়া জেলায় মৃতের সংখ্যা ১৩। চম্বায় মৃত ৬, শিমলায় ৫। এ ছাড়াও বিলাসপুর, হামিরপুর, কিন্নৌর, কুল্লু, লাহুল স্পিতি, সিরমৌর, সোলান এবং উনা থেকেও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রাকৃতিক দুর্যোগে রাজ্যে আহতের সংখ্যাও ১০০ ছাড়িয়েছে।রাজ্যের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা মন্ডী। আর এই জেলার মধ্যে আবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত থুনাগ এবং বগসায়েড় এলাকা। হড়পা বান আর ধসে তছনছ হয়ে গিয়েছে এই জেলারই কারসগ এবং ধরমপুর। শুধু মন্ডী থেকেই ৪০ জন নিখোঁজ হয়ে গিয়েছেন বলে স্থানীয় সূত্রের দাবি। শুধু প্রাণহানিই নয়, সম্পত্তির বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগের জেরে গোটা রাজ্যে এখনও পর্যন্ত ৪০০ কোটির সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

    তবে এখন উদ্ধারকাজ, নিখোঁজদের খোঁজে তল্লাশি অভিযানকেই গুরুত্ব দিতে চাইছেন তাঁরা, এমনই জানিয়েছেন বিপর্যয় মোকাবিলা দফতরের বিশেষ সচিব ডিসি রানা।প্রশাসন সূত্রে খবর, কয়েকশো বাড়ি ভেঙে গিয়েছে। বেশ কিছু বাড়ি হড়পা বানে ভেসে গিয়েছে। ১৪টি সেতু জলের তোড়ে ভেঙে গিয়েছে। রাজ্য জুড়ে ৫০০টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে।