ওয়ানড় ভূমিধসে মৃত বেড়ে ৭

0
15
ছবি সৌজন্যে : এক্স

ভূমিধসে বিধ্বস্ত ওয়ানড়ের কাল্লাডি এলাকায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭। পাশাপাশি দুর্ঘটনার পর থেকে খোঁজ নেই আরও এক কর্মীর। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন তিনি।

তাঁর খোঁজে জোরকদমে শুরু হয়েছে তল্লাশি। এখন যে দেহ উদ্ধার হয়েছে তা পশ্চিমবঙ্গের শ্রমিকের নাকি হিমাচলের তা স্পষ্ট নয়। উল্লেখ্য, ৭ জুলাই ভয়ংকর এই দুর্ঘটনা ঘটেছিল কাল্লাডির মীনাক্ষী সেতুর কাছে। এখানে মালাপ্পুরম ও ওয়ানড় জেলাকে সংযুক্ত করতে একটি টানেল নির্মাণের কাজ চলছিল।

কাজের সুবিধার জন্য ওই টানেলের মধ্যেই থাকছিলেন শ্রমিকরা। কেরলের রাজ্য বিপর্যয় মোকাবিলা বিভাগের তরফের দাবি অনুযায়ী, দুর্ঘটনার জেরে ২ জনের মৃত্যু হয়, আহত হন আরও ১০ জন। পরে আরও ৪ জনের দেহ উদ্ধার হয় ধ্বংসস্তূপ থেকে। কিন্তু খোঁজ মিলছিল না দুই জনের। এরা ছিলেন পশ্চিমবঙ্গের রাকেশ গুছাইত এবং হিমাচল প্রদেশের বিক্রম রানা। তাঁদের খোঁজে চলছিল তল্লাশি। এরইমাঝে শুক্রবার পার্শ্ববর্তী এক নদী থেকে উদ্ধার হয়েছে একটি মৃতদেহ। তবে সেই দেহ রাকেশের নাকি বিক্রমের, তা এখনও শনাক্ত করা যায়নি।