গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National ইঞ্জিন এবং বগির মাঝে আটকে মৃত্যু, প্রকাশ্যে রিপোর্ট

    ইঞ্জিন এবং বগির মাঝে আটকে মৃত্যু, প্রকাশ্যে রিপোর্ট

    0
    101
    পয়েন্টস্‌ম্যান এবং ট্রেনের চালকের মধ্যে ভুল বোঝাবুঝির কারণেই ট্রেনের ইঞ্জিন এবং বগির মাঝে কাপলিং খুলতে গিয়ে রেলকর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
    রেলের প্রাথমিক রিপোর্টে এমনই তথ্য প্রকাশ্যে এসেছে। এখনও পর্যন্ত রেল কারও বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করেনি। উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিহারের বেগুসরাইয়ের বারাউনি স্টেশনে শনিবার সকালে মৃত্যু হয়েছে ২৫ বছরের রেলকর্মী অমর কুমারের। তিনি রেলের পয়েন্টস্‌ম্যান ছিলেন। ইঞ্জিন এবং বগির মধ্যেকার কাপলিং খোলাই তাঁর কাজ। শনিবারও সেই কাজ করতে গিয়েছিলেন। কিন্তু কাপলিং খোলার জন্য তিনি যখন ইঞ্জিন এবং বগির মাঝের ফাঁকা অংশে প্রবেশ করেছিলেন, সেই সময়ে ইঞ্জিনটি তাঁর দিকে পিছিয়ে আসে। ফলে বগির সঙ্গে ওই রেলকর্মীর দেহ পিষে যায়। প্রাথমিক ভাবে রেলের পাঁচ আধিকারিক এই ঘটনার পর অভ্যন্তরীণ তদন্ত করেন।
    তাঁদের যুগ্ম রিপোর্ট বলছে, বারাউনি স্টেশনে উপস্থিত দ্বিতীয় পয়েন্টস্‌ম্যান এবং ট্রেনের চালক বা লোকো পাইলটের মধ্যে বোঝাপড়ার অভাব ছিল। সেই কারণেই এই মৃত্যু।
    ছবি  সৌজন্যে :  এক্স