
নাজিরাবাদের ভস্মীভূত জোড়া গুদাম থেকে এখনও পর্যন্ত ২৫টি দেহাংশ উদ্ধার হয়েছে জতুগৃহ থেকে। পুলিশের খাতায় ২৭ জনের নিখোঁজ ডায়েরি হয়েছে।
আরও বেশি মানুষ সেখানে ছাই হয়ে গিয়ে থাকতে পারেন। সেই আশঙ্কা এখনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুড়ে যাওয়া গুদাম, ঝলসানো জিনিসপত্রের পাশে। এখনও চলছে নিখোঁজদের খোঁজ। প্রিয়জনের হদিশ পেতে এখনও উৎকণ্ঠায় রয়েছে পরিবারগুলো। ইতিমধ্যে কাটাপুকুর মর্গে পৌঁছেছে দেহাংশগুলো। প্রত্যেক দেহাংশ থেকে নমুনা পাঠানো হয়েছে ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য। ওয়াও মোমো, নিউ পুষ্পাঞ্জলি নার্সারি প্রাইভেট লিমিটেডের ভস্মীভূত গুদাম থেকে উদ্ধার হওয়া দেহাংশ গুলোর পরিচয় জানতে পরিবারের সঙ্গে ডিএনএ ম্যাচের প্রক্রিয়া শুরু হয়েছে। এখনও ছাইয়ের গাদায় মিলছে মাথার খুলি, হাড়গোড়।
ডেকরেটর্স মালিক গঙ্গাধর দাসের পর মোমো সংস্থার ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ।
