গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ইন্দোনেশিয়ায় ভূমিধসে বাড়ছে মৃত্যু, নিখোঁজ বহু

    ইন্দোনেশিয়ায় ভূমিধসে বাড়ছে মৃত্যু, নিখোঁজ বহু

    0
    60
    ছবি সৌজন্যে : এক্স
    ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের পাসির লাঙ্গু গ্রামে ভূমিধসের জেরে মাটিচাপা পড়ে নিহত হয়েছেন অন্তত পক্ষে ২৫ জন এবং এখনও নিখোঁজ আছেন কমপক্ষে ৮০ জন।
    ২৪ জানুয়ারি শনিবার ভোরের দিকে ঘটেছিল এই ভূমিধস। পাসির লাঙ্গু গ্রামটি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে পাহাড়ি এলাকায় অবস্থিত। আগের দিন শুক্রবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণই এ ভূমিধসের কারণ। গ্রামের বাসিন্দা দেদি কুরনিওয়ান জানান, তারা এই প্রথম ভূমিধসের মতো দুর্যোগ প্রত্যক্ষ করেছেন।
    তিনি বলেছেন, মাঝে মাঝে বৃষ্টি বেশি হলে নিকটস্থ নদী থেকে গ্রামে পানি ঢুকে পড়ে এবং তা অল্প সময় স্থায়ী হয়; কিন্তু এই গ্রামে কখনও ভূমিধস ঘটেনি। ভূমিধসে নিখোঁজদের সন্ধানে কাজ শুরু করেছে দুর্যোগ মোকাবিলা বাহিনীর উদ্ধারকারী দল। কিন্তু এখনও থেমে থেমে বৃষ্টিপাত হতে থাকায় ভারী যন্ত্রপাতি ব্যবহার করা সম্ভব হচ্ছে না; ফলে উদ্ধার তৎপরতায় কাঙ্ক্ষিত গতিও আনা যাচ্ছে না।