
প্রিকুকড পাস্তা খেয়ে এবার আমেরিকায় পরপর ৬ জনের মৃত্যু হয়েছে। অসস্থ হয়েছেন কমপক্ষে ২৫ জন। তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন হয়েছে।
জানা যাচ্ছে যে, প্রিকুকড পাস্তা মিলস খেয়ে যখন একের পর এক মৃত্যু অসুস্থতার খবর পাওয়া যাচ্ছে, সেখানে লিস্টেরিয়া নামের এক ভাইরাসের খোঁজ মিলেছে। এই মারণ ভাইরাস প্রাণ কাড়ছে আমেরিকার জনগণের। সবথেকে বেশি আক্রান্ত-র খবর এসেছে ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, হাওয়াই, ইলিনয়িস, ইন্ডিয়ান, মিচিগান সহ অন্যান্য প্রদেশ থেকে।
প্রিকুকড পাস্তা খেয়ে কীভাবে এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটে গেল ডোনাল্ড ট্রাম্পের দেশে, তা নিয়ে জোরদার চর্চা শুরু হয়েছে। তবে ভারতে এখনই ভয়ের কোনও কারণ নেই বলে জানানো হয়েছে। কিন্তু প্রিকুকড পাস্তা খাওয়ার আগে দু-বার ভাববার কথা বলেছেন চিকিৎসক বিশেষজ্ঞরা।






