গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home National এসআইআর আতঙ্কে পরপর মৃত্যু, শাহকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

    এসআইআর আতঙ্কে পরপর মৃত্যু, শাহকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

    0
    66
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    নাগরিকত্ব যাচাইয়ের নামে পশ্চিমবঙ্গে আতঙ্ক ছড়াচ্ছে বিজেপি, এক্স পোস্টে অমিত শাহ-কে নিশানা করে ফের বিস্ফোরক অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    এরপরই অমিত শাহকে নিশানা করে মমতার তীব্র প্রশ্ন, রাজনৈতিকভাবে সৃষ্ট এই মৃত্যুর দায় কে নেবে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি দায়িত্ব নেবেন? সত্যটা স্বীকার করার সৎসাহস কি আছে বিজেপির?  মুখ্যমন্ত্রীর অভিযোগ, নির্বাচন কমিশনের ঘোষণার মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই একের পর এক দুঃখজনক ঘটনা ঘটছে রাজ্যে। এখনও পর্যন্ত আতঙ্কে মৃত্যু হয়েছে দু’জনের। আশঙ্কাজনক আরও একজন। তিনি এক্স পোস্টে লিখেছেন, ২৭ অক্টোবর খড়দহের পানিহাটির প্রদীপ কর আত্মহত্যা করেন। চিঠিতে লিখেছেন, তাঁর মৃত্যুর জন্য দায়ী এনআরসি এসআইআর প্রক্রিয়ায় হয়রানির আতঙ্কে ২৮ অক্টোবর কোচবিহারের দিনহাটার এক প্রবীণ ব্যক্তি জীবন শেষ করার চেষ্টা করেন।
    আর তারপর বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের ক্ষিতিশ মজুমদার ইলামবাজারে আত্মহত্যা করেন— আশঙ্কা, তাঁর জমি কেড়ে নেওয়া হবে, তাঁর অস্তিত্বই প্রশ্নের মুখে পড়বে। জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, কেউ উত্তেজিত হবেন না, কেউ চরম পদক্ষেপ নেবেন না। মা-মাটি-মানুষ সরকার জনগণের পাশে আছে।