অগ্নিকাণ্ডে বাড়ছে মৃত্যু, পরিচয় জানতে ডিএনএ ম্যাপিং

0
86
ছবি সৌজন্যে : নিজস্ব

নাজিরাবাদের ভস্মীভূত জোড়া গুদাম থেকে আরও ৪ টি দেহাংশ উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত ২৫টি দেহাংশ উদ্ধার হয়েছে জতুগৃহ থেকে। পুলিশের খাতায় ২৮ জনের নিখোঁজ ডায়েরি হয়েছে।

যার মধ্যে ১৬টি দেহাংশের ময়নাতদন্তের প্রক্রিয়া বুধবারই শেষ হয়েছে। সেই দেহাংশগুলো মোমিনপুর মর্গে রয়েছে। সেখানে সংরক্ষিত করা হয়েছে। আরও ৫টি দেহাংশের ময়নাতদন্ত হবে। এছাড়া যাদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে সেগুলো ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। ওয়াও মোমো, নিউ পুষ্পাঞ্জলি নার্সারি প্রাইভেট লিমিটেডের ভস্মীভূত গুদাম থেকে উদ্ধার হওয়া দেহাংশ গুলোর পরিচয় জানতে ডিএনএ টেস্টের প্রক্রিয়া শুরু হয়েছে। এখনও ছাইয়ের গাদায় মিলছে মাথার খুলি, হাড়গোড়।

ইতিমধ্যে ডেকরেটর্স মালিক গঙ্গাধর দাসকে গ্রেফতার করে আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।