
স্পেনে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ২০০ পেরিয়ে গেছে। ঘটনাটি স্পেনের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগের সূত্রপাত করেছে।
স্পেনের দক্ষিণের অঞ্চলগুলো ভারি বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে উদ্ধার প্রচেষ্টা আরো জটিল হয়ে উঠেছে।রাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্টিগ্রেটেড অপারেশনাল কো-অর্ডিনেশন সেন্টার,সিইসিওপি জানিয়েছে, ভ্যালেন্সিয়াজুড়ে এ পর্যন্ত মোট ২০২ জনের মৃতদেহ উদ্ধার করা করা হয়েছে এবং এই সংখ্যা আরো বাড়বে। এদিকে কাস্টিলা লা মাঞ্চা অঞ্চলে দুজন এবং আন্দালুসিয়ায় আরো একজন মারা গেছেন। এ নিয়ে স্পেনে বন্যায় মোট ২০৫ জনের প্রাণহানির কথা জানিয়েছে কর্তৃপক্ষ।ভ্যালেন্সিয়া অঞ্চলটি বন্যায় সবচেয়ে খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বলা হচ্ছে,উদ্ধারকর্মীরা কাদা এবং ধ্বংসাবশেষে আবদ্ধ শহরগুলোর মধ্যে খননকাজ চালিয়ে যাচ্ছেন।ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভারি বৃষ্টির মধ্যেও বাসিন্দারা হ্যালোইন উদযাপন করেছে।তবে কর্তৃপক্ষ লোকেদের বাড়িতে থাকার আহ্বান জানিয়েছে এবং সব ধরনের উদযাপন এড়াতে বলেছে। বন্যার ঝুঁকির জন্য এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
উল্লেখ্য ১৯৭০ এর দশকের পর এটিই ইউরোপে সবচেয়ে প্রাণঘাতী বন্যা। ১৯৭০ সালে রোমানিয়ায় বন্যায় ২০৯ জনের মৃত্যু হয়েছিল।
