বাইক দুর্ঘটনায় মৃত রাইডার দেবাহুতি

0
24
ছবি সৌজন্যে :ফেসবুক
বাইক নিয়ে নানা জায়গায় ঘুরে বেড়াতেন। সেই বাইক দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে কলকাতার বাইক রাইডার দেবাহুতি বন্দ্যোপাধ্যায়-র। রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে জাতীয় সড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।
সোমবার দেহের ময়নাতদন্ত হয়েছে। এরপর পরিবারকে তাঁর দেহ তুলে দেওয়া হয়েছে। ৪৪ বছরের দেবাহুতির বাড়ি দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায়। পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেলে খড়্গপুর লোকাল থানার বালিহাটি এলাকায় জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়েছিলেন দেবাহুতি।
কলকাতা থেকে আটটি বাইক নিয়ে মোট ১৫ জন ওড়িশার চাঁদিপুর বেড়াতে গিয়েছিলেন। শুক্রবার ওড়িশা থেকে বাইক নিয়ে ফিরছিলেন তাঁরা। রবিবার খড়্গপুর হয়ে কলকাতা যাওয়ার পথে একটি গর্তে পড়ে যায় দেবাহুতির বাইকের চাকা। বাইকের গতি ছিল ভালই। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন ওই মহিলা। বাইক রাইডিং দলে দেবাহুতির পুত্রও ছিলেন। ছেলের উপস্থিতিতে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মা।